Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাওড়ায় প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - NewsOnly24

হাওড়ায় প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

হাওড়া: রবিবার দুপুরে হাওড়ার উত্তর উনসানি এলাকায় একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টে নাগাদ আগুন লাগে, তবে সেই সময় কারখানা বন্ধ ছিল, ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানার ভিতরে প্রচুর প্লাস্টিকের সামগ্রী মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং গোটা কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয়রাও দমকল কর্মীদের সঙ্গে সহযোগিতা করছেন। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে এবং কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি