Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন - NewsOnly24

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কলকাতা: সোমবার সাতসকালে বিধ্বংসী আগুন বড়বাজারে। বড়বাজারের নাখোদা মসজিদের কাছে প্লাস্টিকে গোডাউনে আগুন লেগেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে আগুন।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তার উপর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে এবং ভয়াবহ আকার না নেয়, তার জন্য সমানে চেষ্টা করছে দমকল বাহিনী।

এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। তবে বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের