Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়িতে নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন মেয়র ফিরহাদ? - NewsOnly24

বাড়িতে নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন মেয়র ফিরহাদ?

অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে কলকাতা পুরনিগমের নোটিস ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এই আবহেই বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নোটিস বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।

ফিরহাদ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি। বিল্ডিং বিভাগ কী সিদ্ধান্ত নেবে বা কোন বেআইনি বাড়ি ভাঙবে, সেটা মেয়র স্থির করে না। পুরসভার কমিশনার পদাধিকার বলে এই কাজ করতে পারেন।”

অন্যদিকে, পুরসভার নোটিস নিয়ে দলের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে ফলতা উপনির্বাচন এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গও ওঠে।

সেই বৈঠকেই নোটিস ইস্যুতে অভিষেক বলেন, “আমার বাড়িতে নোটিস পাঠিয়েছে। এসব করে আমার মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আবহে এই নোটিসকে ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির তরফে আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। তার মধ্যেই পুরসভার নোটিস ঘিরে জল্পনা আরও বেড়েছে।

উল্লেখ্য, কলকাতা পুর আইন অনুযায়ী অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হলে পুরসভা সংশ্লিষ্ট সম্পত্তির মালিককে নোটিস পাঠাতে পারে। সেই নিয়ম মেনেই কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দু’টি ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে পুরসভার দাবি।

Related posts

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, উত্তরকন্যার বৈঠকে বন্যা থেকে দুর্নীতি— গুরুত্ব একাধিক ইস্যুতে

নির্বিচারে হকার উচ্ছেদ অভিযানে ক্ষোভ মমতার, ২১ মে পথে নামছে তৃণমূল

অভিষেকের মা ও ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-কে জোড়া নোটিস কলকাতা পুরসভার, অভিযোগ অবৈধ নির্মাণের