প্রথম পাতা খবর গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি

গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি

9 views
A+A-
Reset

জয়পুর: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছেন ধনকড় এবং শুক্রবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে ভর্তি করা হয়। একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে গুরুতর বলে চিহ্নিত করেন এবং দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গিয়েছে, আমেরিকার প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।

জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক রাজনৈতিক নেতা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সামাজিক মাধ্যমে অশোক গেহলট লিখেছেন, “আমি জয়পুরের ইএইচসিসি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছি। ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন জগদীপ ধনকড়। এরপর তিনি দেশের উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। সেই সময় তাঁর পদত্যাগ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। যদিও ধনকড় জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর জাতীয় রাজনীতিতে তাঁকে খুব বেশি সক্রিয় দেখা না গেলেও, তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উদ্বেগ ও দ্রুত আরোগ্যের শুভেচ্ছা জানানো হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.