Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চার পুরনিগমের ভোটে ফের সবুজ ঝড়, উড়ে গেল বিরোধীরা - NewsOnly24

চার পুরনিগমের ভোটে ফের সবুজ ঝড়, উড়ে গেল বিরোধীরা

রাজ্যের চার পুর নিগমের ভোটের ফলাফলে ফের একবার দেখা গেল সবুজ ঝড়। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। চার পুরনিগমের ভোটের ফলাফল নিয়ে চলছে গণনা। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগর পুর নিগমের ভোট পর্ব মিটেছে ১২ ফেব্রুয়ারি।

বেশ কিছু জায়গায় ভোট লুঠ কিংবা সন্ত্রাসের অভিযোগ উঠলেও কর্ণপাত করেনি রাজ্য নির্বাচন কমিশন। আর তাই কমিশনের সিদ্ধান্ত মত সোমবার সকাল থেকে শুরু হয় এই চার পুর নিগমের ভোট গণনা পর্ব। আর গণনার শুরু থেকেই ভোট বাক্সতে ঝড় তুলতে শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আজ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের চার পুরনিগমে ভোটের ফলপ্রকাশ। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের ভোটের লড়াইয়ে বাকিদের অনেক পিছনে ফেলে ইতিমধ্যেই চার পুর নিগম প্রায় জয় করে ফেলেছে রাজ্যের শাসকদলতৃণমূল কংগ্রেস।

চার পুর নিগমের মধ্যে একমাত্র শিলিগুড়ি ছাড়া বাকি তিনটিতেই ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। তবে এই প্রথমবার শিলিগুড়ি পুর নিগমেও জয়ের পথে শাসকদল তৃণমূল। ইতিমধ্যেই জিতে গিয়েছেন তৃনমূলের মেয়র পদের অন্যতম দাবিদার গৌতম দেব। আর তার থেকেও বড় খবর, হেরে গেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা অন্যতম বাম হেভিওয়েট নেতা অশোক ভট্টাচার্য।

Related posts

গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ