Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়ল অনুদান, বিদ্যুতে ছাড়! দুর্গাপুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা মমতার - NewsOnly24

বাড়ল অনুদান, বিদ্যুতে ছাড়! দুর্গাপুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা মমতার

কলকাতা: এই বছরের দুর্গাপূজোয় বাংলার পুজো উদ্যোক্তাদের এবং ক্লাবগুলির অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সব পুজো কমিটিগুলিকে নিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন। এই বৈঠকে কলকাতার পুজো উদ্যোক্তারা ছিলেন। সেখানেই তিনি অনুদান বৃদ্ধি সহ একাধিক ঘোষণা করেন।

২০২৩ সালে এই অনুদান ছিলো ৭০ হাজার টাকা। এবার তা বেড়ে ৮৫ হাজার টাকা করা হয়েছে। আগামী বছরও এই অনুদানের টাকা বাড়তে পারে। এমন একটা ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভর্তুকি বাড়ানো হয়নি, বিদ্যুৎ ছাড়ও বাড়ানো হয়েছে।

এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান বাড়ানোর কথা ঘোষণার পাশাপাশি পুজোর সময় রাজ্য সরকার কী কী করবে তা জানিয়েছেন। পুলিশ প্রশাসনকে আগে থেকেই পুজোর জন্য প্রস্তুতি নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। তিনি বলেন, এই বৈঠক আগে করার কারণ হল, এবছরের পুজো বেশ কিছুটা এগিয়ে এসেছে। তাই আগে থেকে বৈঠক করে সবকিছু জানিয়ে দিলাম। যাতে কারোর কোনও সমস্যা না হয়।

উল্লেখ্য , বৈঠকটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, কলকাতা পুলিশের আধিকারিকরা এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

Related posts

বঙ্গের ভোট কত দফায়? কী জানালেন মুখ্য নির্বাচন কমিশনার?

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের