Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তৃণমূলের দাবি মেনে আজ চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস - NewsOnly24

তৃণমূলের দাবি মেনে আজ চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা: উত্তর দিনাজপুরের চোপড়ায় গত ১২ ফেব্রুয়ারি মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় আন্দোলনে নাম তৃণমূল। মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চোপড়ায় বিএসএফের কাটা নর্দমায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তার পর বিএসএফের শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনায় তারা তদন্তের দাবি জানিয়েছেন। তাছাড়া সন্দেশখালির মতোই চোপড়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যপালের কাছে অনুরোধ জানিয়েছিল তৃণমূল।

প্রসঙ্গত, চোপড়ায় ইতিমধ্যেই মৃত ৪ শিশুর পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। এদিকে, তৃণমূলের তরফে চোপড়া নিয়ে আন্দোলন জোরদার করতে ১২ সদস্যের প্রতিনিধি দল আগেই গঠন করা হয়েছে।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী