Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তীব্র গরম! এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত স্কুল-সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিজ্ঞপ্তি বিকাশ ভবনের - NewsOnly24

তীব্র গরম! এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত স্কুল-সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিজ্ঞপ্তি বিকাশ ভবনের

কলকাতা: রাজ্য জুড়ে তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি— সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’ তার পরই ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করে বিকাশ ভবন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত চলতি সপ্তাহে ছুটি থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে অধ্যক্ষ এবং উপাচার্যদের। তবে দার্জিলিং এবং কালিম্পং, এই দুই পাহাড়ি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না।

Related posts

মমতার পাশে ওমর আবদুল্লা, ‘অফিসার নয়, নেতারাই ভোট জেতান’—বিজেপি লড়াইয়ে ভরসা তৃণমূলের জয়ে

গণনার দিনেই কালবৈশাখীর সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে পুনর্নির্বাচন শুরু, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ