Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে চালু নতুন জিএসটি: কোন পণ্য সস্তা, কীসে বাড়ল করের বোঝা, জেনে নিন - NewsOnly24

আজ থেকে চালু নতুন জিএসটি: কোন পণ্য সস্তা, কীসে বাড়ল করের বোঝা, জেনে নিন

দেবীপক্ষের প্রথম দিন থেকেই কার্যকর হল নতুন জিএসটি কাঠামো। সোমবার থেকে ১২% ও ২৮% করের স্তর বাতিল করে ৫% ও ১৮%—এই দুই হারে সীমাবদ্ধ কর ব্যবস্থা চালু করল কেন্দ্র। এতে যেমন সাধারণ মানুষের রান্নাঘরে স্বস্তি মিলছে, তেমনই শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার খরচও কমবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্কারকে দেশের মানুষের জন্য “দ্বিগুণ দীপাবলি” বলে আখ্যা দিয়েছেন।

কোন পণ্যে দাম কমছে

  • দুধ, ছানা, রুটি, পাউরুটি এখন একেবারেই করমুক্ত।
  • ঘি, তেল, চিনি, মাংস-মাছ, নুডল্‌স, পাস্তা, চিজ, ফলমূল—সব কিছুর জিএসটি নেমে এল ৫%-এ।
  • মধু, চকোলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম ও কর্নফ্লেক্‌স—এসব পণ্যে ১৮% থেকে কমে হল ৫%।
  • টিভি, ফ্রিজ, এসি, ছোট গাড়ি, বাইক, বৈদ্যুতিক গাড়ি ও সাইকেলের দাম কমছে।
  • শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্যবিমার উপর সম্পূর্ণ কর প্রত্যাহার।
  • একাধিক জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এখন মাত্র ৫% করের আওতায়।

কোন পণ্যে দাম বাড়ছে

  • বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কারে কর ৪০%।
  • পান মশলা, কার্বনেটেড ড্রিঙ্ক ও চিনি মেশানো পানীয়র দামও বাড়বে, কারণ কর বেড়ে হয়েছে ৪০%।
  • সিগারেট, চুরুট ও তামাকজাত দ্রব্যেও ৪০% কর বসছে।
  • কয়লার জিএসটি বেড়ে হয়েছে ১৮%।

অর্থনীতিবিদদের মতে, নতুন কর ব্যবস্থায় যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যে স্বস্তি মিলবে, তেমনই বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যে অতিরিক্ত কর আরোপ করে রাজস্ব সংগ্রহ বাড়াবে সরকার।

Related posts

যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? কীভাবে চেক করবেন আবেদন স্ট্যাটাস, জানুন ধাপে ধাপে

বাংলার ভোটে নজরদারি বাড়াতে উদ্যোগ, বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী