Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আদিবাসী আন্দোলনের জেরে অবরুদ্ধ হাওড়া ব্রিজ - NewsOnly24

আদিবাসী আন্দোলনের জেরে অবরুদ্ধ হাওড়া ব্রিজ

আদিবাসী সংগঠনের মিছিলের জেরে শুক্রবার দিনের কর্মব্যস্ত সময়ে অবরুদ্ধ হাওড়া সেতু। সারি দিয়ে দাঁড়িয়ে যাত্রীবাহী বাস। আন্দোলনকারীরা জানান, ধর্মতলার উদ্দেশে মিছিল এগিয়ে যাবে। হাওড়া সেতু থেকে ব্রেবোর্ন রোড ধরে তাঁদের মিছিল এগোবে।

এ দিন সকাল ৯টা নাগাদ আচমকাই হাওড়া ব্রিজে শুরু হয় অবরোধ। রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। তাঁদের দাবি, কুর্মী-মাহাতরা চাইছেন জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে। রাজনৈতিক মদতও পাচ্ছে তারা। তারই প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন’।

সংগঠনের দাবি, যে ভাবে কুর্মীরা আদিবাসীর স্বীকৃতি পাওয়ার দাবি করছে তা অবৈধ। তাদের পিছনে মদত দিচ্ছেন রাজনৈতিক নেতারা। এতে প্রকৃত আদিবাসীদের অধিকার খর্ব হচ্ছে।

এই অবরোধের ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতায় ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছে। তাঁরা বাস থেকে নেমে পড়তে বাধ্য হন। ক্ষোভ উগরে দেন প্রশাসনের প্রতি। জায়গায় জায়গায় ট্র্যাফিক মোতায়েন থাকলেও তাঁদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বলে ক্ষোভ যাত্রীদের একাংশের। স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়েও গন্তব্যে পৌঁছোতে পারছেন না অফিসযাত্রীরা।

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী