Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিবিআই তদন্তের দাবি করলে ‘পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে’! হুমকি ফোন আনিসের দাদাকে - NewsOnly24

সিবিআই তদন্তের দাবি করলে ‘পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে’! হুমকি ফোন আনিসের দাদাকে

ছাত্র নেতা আনিস খানের দাদা সাবির খান জানান, তাঁরা আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করায় ফোনে হুমকি আসছে।

মঙ্গলবার বার বার সিট আনিস খানের বাড়িতে আসে। আনিস খানের বাড়ির লোকেরা পরিস্কার জানান, সিটের ওপর তাঁদের কোনও আস্থা নেই, তাই তাঁরা সিবিআই তদন্তের দাবি করেন। রাতে তদন্তকারীরা আনিসের মোবাইল নিজেদের হেফাজতে নেওয়ার নোটিশ দিলে আনিসের বাড়ির লোকে তা দিতে অস্বীকার করেন এবং নোটিশেও সই করেননি।

পরিবারের অভিযোগ, রাত ১-০৪ নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুমকি দেয় সিবিআই তদন্ত চাইলে পৃথিবী থেকে পরিবারের সবাইকে সরিয়ে দেওয়া হবে।

জানা গেছে, আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথা আনিসের পরিবারকে জানান আধিকারিকরা। তদন্তের স্বার্থে আনিসের কোথায় কোথায় চোট লেগেছে এবং নখের নমুনা জানা খুবই প্রয়োজন।   

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী