Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি ও পর্যটন এবং গোষ্ঠী উন্নয়ন নিয়ে কর্মমুখী কোর্সের উদ্বোধন - NewsOnly24

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি ও পর্যটন এবং গোষ্ঠী উন্নয়ন নিয়ে কর্মমুখী কোর্সের উদ্বোধন

একাধিক কর্মমুখী কোর্স প্রচলন করে অভিনব দিশা দেখাচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। ২৭ শে জানুয়ারি “লোকসংস্কৃতি, পর্যটন ও গোষ্ঠী উন্নয়ন” বিষয়ে লোকসংস্কৃতি বিভাগে ছমাসের সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল।

এই বিষয়েই একটি জাতীয় স্তরের আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় এবং রাজ্য স্তরের বিশিষ্ট ব্যাক্তিত্বরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়া, স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক এবং শিক্ষকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

ভার্চুয়াল মাধ্যমে প্রায় ১০০ জনকে নিয়ে এই কোর্সের উদ্বোধন হয় ও জাতীয় স্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান (রুশা)- এর স্কিমের আওতায় এই ধরনের কোর্সের ভাবনা ও সূচনা।

রাজ্য সরকারের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের সক্রিয় উদ্যোগে রুশা স্কিমের অধীনে এই কোর্স চলবে। আর্থিকভাবে সহযোগিতায় করেছে ইউজিসি ও রাজ্য সরকার। কর্মমুখী এই কোর্সের ফলে বেকার যুবক-যুবতীরাই বিশেষভাবে সুবিধা পাবেন বলে বিশেষজ্ঞরা বলেন। রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের পড়ুয়ারাও এই কোর্সে ভর্তি হয়েছে।

উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল উদ্বোধন অনুষ্ঠানে বলেন, এ ধরনের অভিনব কোর্স বেকার যুবক-যুবতীদের কর্মমুখী দিশা দেখাতে পারে।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের