প্রথম পাতা খবর উদ্বেগের কারণ নেই, চিনে নয়া সংক্রমণ নিয়ে বিবৃতি কেন্দ্রের

উদ্বেগের কারণ নেই, চিনে নয়া সংক্রমণ নিয়ে বিবৃতি কেন্দ্রের

569 views
A+A-
Reset

নয়াদিল্লি: প্রতিবেশী দেশ চিনে প্রবল ভাবে ছড়িয়েছে H9N2 ভাইরাসের সংক্রমণ। কোভিড-১৯-এর পর নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে এই ভাইরাস। তবে নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। ভারতে এই অসুস্থতার ঝুঁকি খুবই কম।

ইতিমধ্যে চিনের প্রচুর শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। চিনের দাবি, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়া ও সাধারণ কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রভাবেই শিশুদের মধ্যে এই ধরনের রোগ বাড়ছে। এতে বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। তবে, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই চিনের কাছ থেকে একটি বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু।

এ দিকে, শুক্রবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, “উত্তর চিনের শিশুদের মধ্যে H9N2 (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস), শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। নিবিড় ভাবে এই সংক্রমণের ঘটনাগুলি পর্যবেক্ষণ করছে ভারত। এখানে এই অসুস্থতার ঝুঁকি খুব কম রয়েছে।”

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি থেকে উদ্ভূত যে কোনো ধরনের জরুরি অবস্থার জন্য দেশ প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “ভারত যে কোনও ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থার জন্য প্রস্তুত। বিশেষ করে কোভিড মহামারির পর থেকে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানো হয়েছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.