Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মার্চ মাসে ভারতের বেকারত্বের হার ৭.৮ শতাংশ, গত ৩ মাসের সর্বোচ্চ - NewsOnly24

মার্চ মাসে ভারতের বেকারত্বের হার ৭.৮ শতাংশ, গত ৩ মাসের সর্বোচ্চ

নয়াদিল্লি: সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতের শ্রম বাজারের অবনতি ঘটেছে, মার্চ মাসে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৭.৮ শতাংশে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

সমীক্ষক সংস্থার মতে, দিন দিন দেশের শ্রম বাজার সঙ্কুচিত হচ্ছে। তার জেরেই কর্মসংস্থানে এই বিরূপ প্রভাব পড়েছে। ২০২২ সালের ডিসেম্বরে বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৮.৩০ শতাংশে। তবে চলতি বছরের জানুয়ারিতে তা কমে দাঁড়ায় ৭.১৪ শতাংশ। এরপর থেকে বেকারত্বের হার বেড়েই চলেছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ৭.৪৫ শতাংশ। মার্চে তা আরও বেড়ে দাঁড়ায় ৭.৮ শতাংশ।

তবে গ্রাম ও শহরের বেকারত্বের হারে প্রভেদ রয়েছে। সিএমআইই-র হিসেব, মার্চে শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৮.৪ শতাংশ। আর গ্রামাঞ্চলে এই হার ছিল ৭.৫ শতাংশ।

সিএমআইই-এর ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস এ প্রসঙ্গে বলেন, শ্রমশক্তির অংশগ্রহণের হার কমে যাওয়ার কারণে এই সমস্যা আরও বেড়েছে, যা ৩৯.৯ শতাংশ থেকে ৩৯.৮ শতাংশে নেমে এসেছে। এর জেরে কর্মসংস্থানের হার ৩৬.৯ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৩৬.৭ শতাংশ। ব্যাস জানিয়েছেন, মোট কর্মসংস্থানও ৪০ কোটি ৯৯ লক্ষ থেকে কমে ৪০ কোটি ৭৭ লক্ষ হয়েছে।

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল