Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইডি দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া, কী কারণে তলব - NewsOnly24

ইডি দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া, কী কারণে তলব

কলকাতা: মঙ্গলবার সাতসকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি হর্ষ নেওটিয়া (হর্ষবর্ধন নেওটিয়া)। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান ইডির দফতরে।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইডির তলবের পরেই তিনি উপস্থিত হয়েছেন এখানে। তবে কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি। সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে হর্ষ নেওটিয়া বলেন, “বলব, বেরিয়ে বলব।”

অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া। মূলত নির্মাণ কাজের সঙ্গে জড়িত তাঁর কোম্পানি। পশ্চিমবঙ্গে একাধিক শিল্প গড়ে তুলেছেন তিনি। তবে শিল্পপতি হর্ষবর্ধনকে কেন ডাকা হল, কোন মামলায় তলব করল ইডি, সেই সব প্রশ্নের এখনও কোনো স্পষ্ট জবাব মেলেনি।

Related posts

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়

‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে অশান্তি, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী