Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডিএ-র ধর্নামঞ্চে অনশনে বসলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি - NewsOnly24

ডিএ-র ধর্নামঞ্চে অনশনে বসলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ‌)-র দাবিতে আজ থেকে ডিজিটাল নন-কোঅপারেশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশে থাকার বার্তা দিতে ধর্নামঞ্চে অনশনে বসলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

বকেয়া ডিএ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মতলায় আজ অবস্থানের ৫১তম দিন। অন্য দিকে, অনশন এ দিন ৩৭ দিনে পড়ল।

শনিবার থেকে সরকারকে ডিজিটাল অসহযোগিতার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে এ দিন শহিদ মিনার চত্বরে ধর্নামঞ্চে অনশনে বসলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

নৌশাদ বলেন, সূর্যাস্ত পর্যন্ত নির্জলা থাকবেন তিনি। বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে বার্তা দিয়ে তিনি বলেন, এক টেবিলে আলোচনা বসে সমাধান সূত্র বের করতে হবে। এই দাবি মানা না হলে, মঞ্চের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের