Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের অনুরোধ, চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের - NewsOnly24

জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের অনুরোধ, চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের

কলকাতা: রাজ্যের জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে এ বার সরাসরি চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

বৃহস্পতিবার, জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চের তরফে তাঁদের বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে যে ইমেল পাঠানো হয়েছিল, তারই জবাবে মুখ্যসচিব স্বাস্থ্য পরিষেবায় ‘স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে শুক্রবার অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন।

এদিকে, আন্দোলনের চাপের মুখে পড়ে শুক্রবার স্বাস্থ্যভবন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ডাক্তারদের দাবির ভিত্তিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের খতিয়ান দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা বাড়াতে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আমরা ইতিমধ্যে ৭০৫১টি সিসিটিভি ক্যামেরা, ৮৯৩টি নতুন ডিউটি রুম এবং ৭৭৮টি ওয়াশরুম নির্মাণের কাজ করছি। পাশাপাশি, সঠিক আলোর ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোলও স্থাপন করা হচ্ছে।’’

দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। অনশনকারী ডাক্তারদের একাংশের মতে, এই পদক্ষেপগুলি অনশনের চাপের ফলাফল।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?