Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় - NewsOnly24

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা: সব জল্পনার অবসান। রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।

রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন পদত্যাগ করছেন তিনি। বিচারপতি পদ থেকে মঙ্গলবার তিনি সরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানিয়েছেন।

এ দিন বিচারপতি বলেন, ‘‘আমার সিদ্ধান্তের জন্য বিশেষ করে শাসক দলের কিছু নেতাকে অভিনন্দন জানাতে চাই। তাঁরা মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন বলেই আমি সেই আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিলাম।’’

অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, মানুষের কথা বলতে বৃহত্তর ময়দানে নামতে চান তিনি। বাকি কথা? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ দিন বিকালে বার বার তিনি বললেন, “সব উত্তর দেব মঙ্গলবার দুপুর দেড়টায়”।

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বইমেলায় গিয়ে বামেদের স্টলেও গিয়েছিলেন। সেই সময় তাঁর সিপিএমে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকের প্রশ্ন, এখন কী তাহলে সেটাই দেখা যেতে চলেছে? যদিও এরইমধ্যে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাই সবথেকে বেশি জোরদার হয়েছে। শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন শোনা যাচ্ছে।

Related posts

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু, প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি