Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম - NewsOnly24

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম। বুধবার প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যরা।

প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর, টিএস শিবজ্ঞানম কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলান। এ দিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে মমতা, শুভেন্দু ছাড়াও অংশ নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন। শেষে বক্তৃতা দিলেন প্রধান বিচারপতি নিজে। সকলকে ধন্যবাদ জানিয়ে বললেন, তিনি ন্যায়ের পথ প্রশস্ত করবেন।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি