Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা-সহ জেলায় জেলায় - NewsOnly24

কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা-সহ জেলায় জেলায়

কলকাতা: মার্চের মাঝামাঝি কালবৈশাখীর সম্ভাবনা বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরে পূর্বাভাস, ১৬ ও ১৭ মার্চ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবারেও দিনভর মেঘলা আকাশ থাকবে।

অন্য দিকে, শনিবার বৃষ্টি নামতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্য জুড়েই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। একটি অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। সেই অক্ষরেখার প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে।

তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিসের ইঙ্গিত, বুধবারই কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর দেখা মিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেছেন, ‘‘বুধবার থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। যার জেরে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।’’ কালবৈশাখী হলে তার পরের কয়েকদিন পর্যন্ত কমবে গরম। ফিরবে স্বস্তি।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী