প্রথম পাতা খবর লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের

7 views
A+A-
Reset

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নতুন করে ১৫ সদস্যের প্রিভিলেজ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই তালিকায় ৬ নম্বরে রয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম।

প্রায় দু’বছর আগে বর্তমান লোকসভা গঠনের পর এটাই নতুন কমিটি ঘোষণা করা হল। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ রবিশংকর প্রসাদকে। গুরুত্বপূর্ণ এই প্যানেলে বিজেপির সাত জন সদস্য রয়েছেন। কংগ্রেসের তিন জন প্রতিনিধি থাকছেন। এছাড়াও ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিব সেনা এবং শিবসেনা (ইউবিটি) থেকে একজন করে সাংসদ এই কমিটিতে স্থান পেয়েছেন।

লোকসভার প্রিভিলেজ কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। কোনও সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়লে প্রথমে সেই অভিযোগ খতিয়ে দেখে এই কমিটিই। প্রাথমিক তদন্ত ও শুনানির পর তারা রিপোর্ট জমা দেয় স্পিকারের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হয়।

আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যানেল গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযুক্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সংসদীয় বিতর্কে সরব ও স্পষ্টভাষী সাংসদ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ফলে প্রিভিলেজ কমিটির মতো স্পর্শকাতর দায়িত্বে তাঁর উপস্থিতি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.