Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২০২৪-এ কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলসেতুতে চলবে ট্রেন? - NewsOnly24

২০২৪-এ কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলসেতুতে চলবে ট্রেন?

আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি লম্বা, বিশ্বের উচ্চতম রেল সেতু কাশ্মীরে। এই ব্রিজের মাধ্যমেই ভারতের বাকি অংশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হবে কাশ্মীরের। গোটা দুনিয়ার কাছে বিস্ময় এই ব্রিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ব্রিজের উদ্বোধন করবেন।

চেনাব নদীর উপর নির্মিত এই রেলওয়ে আর্চ ব্রিজটির উচ্চতা ৩৫৯ মিটার এবং দৈর্ঘ্য ১,৩১৫ মিটার। মেঘের ওপর খিলান আকৃতির এই সেতুটি কোনও বিস্ময়ের চেয়ে কম নয়। এই রেলওয়ে আর্চ ব্রিজটির বিশেষত্ব হল এর উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি। এর পাশাপাশি এই সেতুর উচ্চতা চিনের বেপান নদীর ওপর নির্মিত ডুগ সেতুর উচ্চতার চেয়েও বেশি।

কবে চালু হবে ব্রিজ?

রেল মন্ত্রক চাইছে ২০২৪ সালের মধ্যে এই ব্রিজে রেল চলাচল শুরু করতে। জানানো হয়েছে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ব্রিজ যে কোনও প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে সক্ষম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সহ নানা উপকরণ দিয়ে এই ব্রিজের ইস্পাত বানানো হয়েছে। স্বাধীনতা দিবসের আগে গত শনিবার চেনাব ব্রিজের গোল্ডেন জয়েন্ট জুড়েছে। এই ব্রিজ দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। এর আগে এত উচ্চতায় কখনও কোনও দেশ এই ধরনের ব্রিজ তৈরি করতে পারেনি।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?