Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিদি তৃণমূল কাউন্সিলর, বোন গেরুয়া শিবিরে! বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী - NewsOnly24

দিদি তৃণমূল কাউন্সিলর, বোন গেরুয়া শিবিরে! বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী

বিজেপিতে যোগ দিলেন কস্তুরি গোস্বামী

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। প্রয়াত আরএসপি নেতা ও প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রী ক্ষিতি গোস্বামী-র কনিষ্ঠ কন্যা কস্তুরী গোস্বামী নাম লেখালেন বিজেপিতে।

মঙ্গলবার রাজ্য বিজেপির নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং নেতা শংকর ঘোষ

পারিবারিক রাজনৈতিক প্রেক্ষাপট

উল্লেখযোগ্যভাবে, কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ২০২১ সালের কলকাতা পুরভোটের আগে তিনি কারাদপ্তরের চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে জয়ী হন।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর ক্ষিতি গোস্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। যদিও ক্ষিতি গোস্বামী ছিলেন আরএসপি-র বর্ষীয়ান নেতা, তাঁর স্ত্রী ও কন্যাদের সঙ্গে দলের সম্পর্ক খুব মসৃণ ছিল না বলেই রাজনৈতিক মহলে আলোচনা ছিল।

বিজেপির কৌশল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে সংগঠন মজবুত করতে বিজেপি তৎপর। ‘দুর্বল’ সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন পরিচিত মুখকে দলে টানার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সেই প্রেক্ষিতেই কস্তুরী গোস্বামীর যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন বিজেপিতে আরও যোগ দেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকাও।

ভোটের মুখে এই যোগদান রাজ্যের রাজনৈতিক অঙ্কে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Related posts

৭ এইআরও সাসপেনশন নিয়ে ক্ষোভ, ‘ডিমোশন করলে প্রোমোশন দেব’—মমতার হুঁশিয়ারি

‘বিহারে এক নিয়ম, বাংলায় আরেক কেন?’ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের, ২০ বছর পর সরকার গঠন বিএনপির