Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা - NewsOnly24

বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা

কলকাতা: পার্কিং ফি এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শেষমেশ বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই পুরসভার পিছু হঠার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক থেকে জোরালো বিতর্কের সূত্রপাত হয়েছিল। শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল জানিয়েছিলেন, পুরসভা পার্কিং ফি বৃদ্ধি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নেই। মুখ্যমন্ত্রীকে অগোচরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র।

কুণালের এই মন্তব্যের পর মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “সংবাদমাধ্যমে এই কথা বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিল পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়া হবে।”

তবে পুরসভার তরফে সরকারি সিদ্ধান্ত ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে ধন্যবাদ দেওয়া হল কলকাতা পুরসভাকে। তারা লিখেছে, ‘কলকাতায় পার্কিং চার্জ বাড়ানোর সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ কলকাতা পুরসভা। এই কঠিন সময়ে, রাজ্য সরকার বা কলকাতা পুরসভা মানুষের উপর বোঝা বাড়াতে চায় না। আপনাদের ভাল রাখা এবং আপনাদের ভাল থাকাই আমাদের একমাত্র লক্ষ্য’।

প্রসঙ্গত, দিনকয়েক আগে ফিরহাদ হাকিম জানান, প্রতি একঘণ্টা পিছু দু’চাকা গাড়ি পার্কিং করতে লাগবে ১০ টাকা। চার চাকা গাড়ির পার্কিং ফি বেড়ে দাঁড়ায় ২০ টাকা। ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি রাখলে ঘণ্টাপিছু দিতে হবে ১০০ টাকা। বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ২০ টাকা থেকে বেড়ে হয় ৪০ টাকা। পুরসভা সূত্রে খবর, প্রথম দু’ঘণ্টা ফি একই থাকবে। তবে দু’চাকা গাড়ি পার্কিং লটে ৩ ঘণ্টা থাকলেই ফি ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য ৬০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা। মোটরবাইক রাখার সময়সীমা ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। চারচাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য ৪০, ৩ ঘণ্টার জন্য ৮০, ৪ ঘণ্টার জন্য ১২০ এবং ৫ ঘণ্টার জন্য ১৬০ টাকা পার্কিং ফি।

তবে শুক্রবার রাত ৯টায় পুরসভার তরফে নির্দেশিকা জারি করেন মিউনিসিপ্যাল কমিশনার। জানানো হয়, ১ এপ্রিল থেকে বর্ধিত পার্কিং ফি লাগু করা হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরনো রেটেই নেওয়া হবে পার্কিং ফি।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের