প্রথম পাতা খবর মঙ্গলবারের মতো বুধেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবারের মতো বুধেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

400 views
A+A-
Reset

কলকাতা: বুধবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। কমেছে জ্বালাপোড়া গরম ভাব। মঙ্গলবারের পর এ দিনও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতের তথ্য অনুসারে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার। সঙ্গে ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার গতির ঝড়। পূর্বাভাস অনুযায়ী এ দিনও সন্ধ্যায় কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ও দিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া।

গতকাল ঝড় হয়েছিল কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওয়া, হুগলিতে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও হয়েছিল শিলাবৃষ্টিও। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমনই থাকবে রাজ্যের আবহাওয়া।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.