Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাঙড় সফর, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সিপি সুপ্রতিম সরকারের - NewsOnly24

দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাঙড় সফর, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সিপি সুপ্রতিম সরকারের

কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভাঙড় পরিদর্শন করলেন আইপিএস সুপ্রতিম সরকার। শনিবার ভাঙড় ডিভিশন অফিসে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও বিভিন্ন থানার ওসি-রা। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ে শীঘ্রই বিজয়গঞ্জ বাজারে নতুন থানার উদ্বোধন হতে পারে। সেই প্রস্তুতির পাশাপাশি স্থানীয় পুলিশকর্মীদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়েও খোঁজ নেন কমিশনার। সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনা এবং তৃণমূল–আইএসএফের গণ্ডগোল সামাল দেওয়ার কৌশল নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্রের দাবি, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না।

তবে বৈঠক শেষে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি সিপি। তিনি জানান, পরবর্তী সফরে পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলবেন। সম্প্রতি মনোজ বর্মার পরিবর্তে এই পদে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার।

Related posts

পঞ্চায়েতে ৩ বছরের আগে আনা যাবে না অনাস্থা, পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ বিধানসভায়

৬ বছর পর খুলছে বিষ্ণুপুরের ঐতিহাসিক ষাঁড়েশ্বর মন্দির, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু বর্ণাঢ্য উৎসব

আর জি কর দুর্নীতি মামলায় নাটকীয় মোড়: বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন আখতার আলি