প্রথম পাতা খবর ১ মে ছুটির দিনে মেট্রো চলবে কম, সময়সূচিতে বদল—জানুন শেষ ট্রেনের সময়

১ মে ছুটির দিনে মেট্রো চলবে কম, সময়সূচিতে বদল—জানুন শেষ ট্রেনের সময়

7 views
A+A-
Reset

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের পাশাপাশি এ বছর একই দিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে শহরজুড়ে ছুটির আবহ। তবে জরুরি পরিষেবা সচল রাখতেই রেল, বাসের পাশাপাশি Kolkata Metro পরিষেবাও চালু থাকছে। যদিও অন্যান্য দিনের তুলনায় বেশ কিছু লাইনে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) সাধারণ দিনে ২৭২টি ট্রেন চললেও শুক্রবার তা কমিয়ে ২৪৪টি করা হয়েছে। আপ ও ডাউন—দু’দিকেই ১২২টি করে মেট্রো চলবে। একইভাবে গ্রিন লাইনে ২২৮টির বদলে ২০৪টি এবং হলুদ লাইনে ১২০টির বদলে ৯২টি মেট্রো চালানো হবে। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে, যা নিয়মিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শেষ মেট্রোর সময়েও বড় পরিবর্তন নেই। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিট নাগাদ ছাড়বে, অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে।

এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে শেষ মেট্রো চলবে। বিশেষ পরিষেবা হিসেবে রাত ১০টা ৪০ মিনিটে একটি রাত্রিকালীন ট্রেনও চালানো হবে। ফলে ছুটির দিনেও যাত্রীদের যাতায়াতে বড় অসুবিধা হবে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতায় ছুটির দিনে সাধারণত যাত্রী সংখ্যা কিছুটা কম থাকে। সেই কারণেই ট্রেন সংখ্যা সামান্য কমিয়ে পরিষেবা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.