Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য? - NewsOnly24

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য?

কলকাতা: পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রাজ্যের সব এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকরেরও নির্দেশ দেয় হাইকোর্ট।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, বিরোধিতা নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই চলবেন তিনি। রাজীব বলেন, ‘হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করব।’’ যদিও বিরোধী নেতৃত্বের একাংশের আশঙ্কা, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।

ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ দাখিল করেছেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তাঁর আইনজীবী ঋজু ঘোষাল শুক্রবার বলেন, ‘‘যে হেতু পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে, তাই আশঙ্কা করা হচ্ছে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে।’’

Related posts

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী