Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কবে এবং কত দফায় লোকসভা ভোট? শনিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন - NewsOnly24

কবে এবং কত দফায় লোকসভা ভোট? শনিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন

কলকাতা: আগামীকাল, শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টেয় লোকসভা ভোটের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন । শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়ে দিল কমিশন।

এ দিন দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবার দুপুর ৩টেয়। পাশাপাশি কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণও জানানো হবে।

ক’দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের মতই সাত বা আটটি দফায় ভোটগ্রহণ হতে পারে। সাধারণত, ভোট গ্রহণ শুরু হওয়ার ৩০ দিন থেকে ৪৫ দিন আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মু্খ্য নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। তার পর ১১ এপ্রিল থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। সাত দফার নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৯ মে। তার পর ২৩ মে ভোটের গণনা হয়েছিল।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট