Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাধ্যমিক ২০২৫: পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, সবচেয়ে পিছিয়ে জলপাইগুড়ি - NewsOnly24

মাধ্যমিক ২০২৫: পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, সবচেয়ে পিছিয়ে জলপাইগুড়ি

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। রাজ্যের একাধিক জেলার পড়ুয়ারা এ বছরও মেধা তালিকায় নজর কেড়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রথম দশে জায়গা করে নিয়েছে ৬৬ জন ছাত্র-ছাত্রী, যার বেশিরভাগই জেলাগুলির বিভিন্ন বিদ্যালয়ের। কলকাতার নাম প্রথম দশে থাকলেও সংখ্যায় কম।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। তবে জেলাভিত্তিক পাশের হারে স্পষ্ট পার্থক্য দেখা গিয়েছে।

শীর্ষ তিন জেলা:
পাশের হারে রাজ্যের মধ্যে সবার উপরে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং (৯৬.০৯%) এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৯২.৩০%)।

চতুর্থ থেকে দশম স্থানে থাকা জেলা:

  • পশ্চিম মেদিনীপুর: ৯০.৫২%
  • উত্তর ২৪ পরগনা: ৯০.০৮%
  • দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৯৫%
  • হুগলি: ৮৯.৮৯%
  • হাওড়া: ৮৮.৭৫%
  • নদিয়া: ৮৮.৭৪%
  • পূর্ব বর্ধমান: ৮৫.০৫%

নিম্নমুখী পাশের হারের জেলা তালিকা:

  • পশ্চিম বর্ধমান: ৭৩.৮৭%
  • বীরভূম: ৭৫.৪১%
  • বাঁকুড়া: ৭৭.৭০%
  • পুরুলিয়া: ৭৭.৮৫%
  • দক্ষিণ দিনাজপুর: ৭৭.৯৬%
  • দার্জিলিং: ৭৮.০৫%
  • মালদা: ৭৮.১৫%
  • মুর্শিদাবাদ: ৭৯.০২%
  • কোচবিহার: ৮১.৬৩%
  • ঝাড়গ্রাম: ৮৪.৯৩%

সবচেয়ে পিছিয়ে থাকা জেলা:
তালিকার নিচের দিক থেকে শুরু করলে সবচেয়ে পিছনে জলপাইগুড়ি (৬৯.৪৭%)। তার ঠিক ওপরে রয়েছে উত্তর দিনাজপুর (৭১.০৩%) ও আলিপুরদুয়ার (৭২.৭১%)।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি