Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মেঘালয়ের তুরায় বুধবার একই মঞ্চে মমতা-অভিষেক - NewsOnly24

মেঘালয়ের তুরায় বুধবার একই মঞ্চে মমতা-অভিষেক

কলকাতা: পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে দেশের বেশ কিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে। এবার সেই মেঘালয়েই সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

গত মাসেই মেঘালয়য় সফরে গিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে এসেছেন মমতা-অভিষেক। এবার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনের অবস্থা আরও একবার ঝালিয়ে নিতেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অনুমান।

১৮ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তুরা কেন্দ্রে একটি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে। ঠিক তারপরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি আলিপুরদুয়ার ফেরার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে একটি প্রশাসনিক সভা রয়েছে তাঁর।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতেই মেঘালয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার সুর চড়া। আর সেই আবহেই মেঘের রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছে তৃণমূল। আগামী বুধবার মেঘালয়ের উদ্দেশে রওনা হচ্ছেন মমতা ও অভিষেক।

Related posts

দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন

লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

‘আবার ব্যালট পেপার আসতে পারে’! এজেন্টদের সতর্ক করতে ফের ক্ষুদিরামে কুণাল-শশী