Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘মিথ্যের ফুলঝুড়ি নিয়ে ভোট চাইছে বিজেপি’, বারাসত থেকে শাহকে তোপ মমতার - NewsOnly24

‘মিথ্যের ফুলঝুড়ি নিয়ে ভোট চাইছে বিজেপি’, বারাসত থেকে শাহকে তোপ মমতার

বারাসতের কাছারি ময়দানের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বাংলায় বসেই বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন অমিত শাহ। তার পরই পালটা আক্রমণে সরব হন মমতা। তাঁর কটাক্ষ, “ভোটের আগে বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা ঢুকবে—পেয়েছেন? এখন আবার মিথ্যের ফুলঝুড়ি নিয়ে এসেছে।”

বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, “এরা কোকিলের মতো ভোটের সময় আসে, মিথ্যে বলে, তারপর উড়ে যায়।” তাঁর অভিযোগ, “রাজস্থান, দিল্লি, অসমে ডবল ইঞ্জিন সরকার অত্যাচার চালাচ্ছে। অথচ বাংলায় এসে সোনার বাংলা গড়ার কথা বলছে।”

এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ পড়ার বিষয়েও তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “৯০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু, ৩০ লক্ষ মুসলিম। বিজেপির লক্ষ্য মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া।” তিনি এনআরসি-র প্রসঙ্গ টেনে বলেন, “অসমে যেমন ১৯ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, বাংলাতেও সেই চেষ্টা চলছে।”

এর পাশাপাশি ইভিএমে কারচুপির অভিযোগ তুলে ভোটারদের সতর্ক থাকার বার্তাও দেন তিনি।

ব্রিগেডে এক হকারকে মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “ভোটের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুনের বদলে খুন নয়, আইনের পথেই পদক্ষেপ।”

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, “যাঁরা মানুষের অধিকার কেড়ে নিতে চান, তাঁদের বিরুদ্ধে গণতন্ত্রের জবাব দিতে হবে।”

সব মিলিয়ে বারাসতের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে শান দিয়ে ভোটের লড়াই আরও জোরালো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

পয়লা বৈশাখে উত্তরবঙ্গে মমতার ঝোড়ো প্রচার, টানা তিন দিনের কর্মসূচি

কালবৈশাখী থামতেই বাড়ছে গরমের দাপট, ৫ জেলায় উষ্ণ ও আর্দ্রতার সতর্কতা

‘গোপন’ ভিডিয়ো বিতর্কে ভাঙল জোট, হুমায়ুনের সঙ্গ ছাড়ল ওয়েইসির মিম