Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলাদেশের বিপুল জয়ে ‘তারেকভাই’কে শুভেচ্ছা মমতার, সুসম্পর্ক বজায় রাখার বার্তা - NewsOnly24

বাংলাদেশের বিপুল জয়ে ‘তারেকভাই’কে শুভেচ্ছা মমতার, সুসম্পর্ক বজায় রাখার বার্তা

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বহু বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভাবী প্রধানমন্ত্রী হিসেবে সামনে আসছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বৃহস্পতিবার ভোটগ্রহণের পর শুক্রবার সকালে ফলাফলে সেই চিত্র স্পষ্ট হতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানান তারেক রহমানকে।

এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

তিনি আরও লেখেন, “আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। একে অপরকে ‘দিদি-বোন’ বলে সম্বোধন করতেন। হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সতর্ক মন্তব্য করলেও বরাবরই দুই দেশের সম্পর্ক সুদৃঢ় রাখার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রাক্কালে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফের সেই কূটনৈতিক বার্তাই দিলেন মমতা—দুই বাংলার সম্পর্ক অটুট থাকুক।

Related posts

এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) এখন বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, অনুমোদন হাই কোর্টের

বাংলাদেশ নির্বাচনে বিএনপির ঝড়, ২১২ আসনে জয়; প্রধানমন্ত্রীর পথে তারেক রহমান

‘লক্ষ্মীর ভাণ্ডার’ ধাঁচে ফ্যামিলি কার্ড, বাংলাদেশে বাজিমাত তারেক রহমানের