Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কালবৈশাখীর দাপটে বিপাকে মুখ্যমন্ত্রী! বাতিল বিমান সফর, সড়কপথে অন্ডাল যাচ্ছেন মমতা - NewsOnly24

কালবৈশাখীর দাপটে বিপাকে মুখ্যমন্ত্রী! বাতিল বিমান সফর, সড়কপথে অন্ডাল যাচ্ছেন মমতা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ফের সমস্যায় পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতায় ফেরার সময় ঝড়-বৃষ্টির কারণে মাঝ আকাশে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় তাঁর বিমানকে। সেই অভিজ্ঞতার পর শুক্রবারের নির্ধারিত বিমান সফর বাতিল করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে আকাশপথে অন্ডাল যাওয়ার সিদ্ধান্ত বদল করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তিনি শুক্রবার বিকেলে সড়ক পথেই অন্ডালের উদ্দেশে রওনা দেবেন। রাতে দুর্গাপুরে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। শনিবার রানিগঞ্জে জনসভা করার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই পরিস্থিতিতেই দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে ওঠেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময় ছিল বিকেল ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করার। কিন্তু কলকাতার আকাশে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিমানটি প্রায় দেড় ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলেও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Related posts

পেট্রল-ডিজেলে শুল্ক কমাল কেন্দ্র! দাম কি কমবে? জল্পনা তুঙ্গে

বসিরহাটে একসঙ্গে ৩৪০ ভোটার বাদ! সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিতর্ক, বিএলও-র নামও ডিলিট

‘নাম বাদ গেলে ট্রাইবুনালে আবেদন করুন, বিনামূল্যে আইনজীবী দেবে তৃণমূল’পাণ্ডবেশ্বরে আশ্বাস মমতার