Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ - NewsOnly24

‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাস্তায় নেমে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিলে সামনের সারিতে ছিল তৃণমূলের মহিলা কর্মীরা। অনেকের মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “আবার দেখা হবে, নবান্নে দেখা হবে। দেখব কত হামলা, কত বদলা নিতে পারেন। বিজেপির পার্টির লোককে ডিএম, চিফ সেক্রেটারি করতে হবে কেন? মানুষের উপর ভরসা নেই?”

নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “লড়াইয়ে থাকবেন বন্ধুরা, আমিও লড়াইয়ে আছি। আমি তো যাবই না। মাথায় রাখবেন, কোনও ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলকেই তার দায়িত্ব নিতে হবে।”

বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “এ বার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের আসন আরও বাড়বে।”

নাম না করে বিজেপির কয়েকজন নেতাকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “কতগুলো ডাকাত, গুন্ডার সর্দারকে এনে বসিয়েছে। হাজার টাকা দিয়ে লোক এনে মিটিং করানো হচ্ছে। সেই টাকা দিয়ে বরং গ্যাসের ভর্তুকি দিন।”

সাম্প্রতিক প্রশাসনিক বদল নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বদল প্রসঙ্গে তিনি বলেন, “কেন সিপি সুপ্রতিমকে বদলি করা হল? টাকা ঢোকাবেন সে জন্য? হামলা করবেন যাতে ধরতে না পারে সে জন্য? আমরাও নজর রাখব।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “পুলিশকে ভয় দেখিয়ে লাভ নেই। ওরা চাকরি করে। চাকরিটা কেউ দেয়নি, নিজেদের যোগ্যতায় পেয়েছে।”

বিজেপির পরিবর্তনের স্লোগানকে কটাক্ষ করে মমতা বলেন, “তোমাদের পরিবর্তনের সংকল্প গল্প হয়ে থাকবে। পরিবর্তন হবে না, তৃণমূলের প্রত্যাবর্তন হবে।”

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সাংস্কৃতিক প্রসঙ্গও টানেন তিনি। বলেন, “আগে বাংলাটা ভাল করে শিখে আসুন। না হলে বলার দরকার নেই। রানি রাসমণিকে ‘রসোমণি’ বলা হচ্ছে!”

বিজেপির ব্রিগেড সভা প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “মিটিং করার আগে আপনারা কী করলেন? শশী পাঁজার বাড়িতে হামলা করলেন? লজ্জা থাকা দরকার।” তবে পালটা হিংসার পথ নেবেন না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। মমতার কথায়, “আমরা হামলার বদলে হামলা করব না। কিন্তু আর সহ্য করব না। আগে বলেছি বদলা নয়, বদল চাই। এ বার বলছি, বিজেপি হটাও।

Related posts

১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই লড়বেন শুভেন্দু

ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী

আট থেকে দুই দফা ভোটেই আইনশৃঙ্খলার প্রমাণ: কমিশনকে কটাক্ষ তৃণমূলের, বিজেপি-কমিশন ‘ষড়যন্ত্র’ ব্যর্থ হবে বলেই দাবি