Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভবানীপুরের খসড়া তালিকা থেকে বাদ ৪৫ হাজার নাম! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

ভবানীপুরের খসড়া তালিকা থেকে বাদ ৪৫ হাজার নাম! কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শেষ পর্যায়ে পৌঁছাতেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। খসড়া তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরেই প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে তড়িঘড়ি বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো।

​সূত্রের খবর, কালীঘাটের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টা নাগাদ ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত সমস্ত কাউন্সিলর এবং বিএলএ-২ (BLA 2)-দের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে দুই পর্বে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় তিনি কাউন্সিলরদের থেকে প্রতিটি ওয়ার্ডের পরিস্থিতি জানবেন এবং দ্বিতীয় দফায় বিএলএ-২ দের সঙ্গে যান্ত্রিক ত্রুটি বা আইনি দিক নিয়ে কথা বলবেন। বৈঠকে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মেয়র পারিষদ অসীম বসু ও সন্দীপরঞ্জন বক্সির।

​তৃণমূলের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা ‘আনম্যাপড’ ডেটার দোহাই দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই করছে কমিশন। ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে কেন এত নাম বাদ গেল, তা খতিয়ে দেখতে কাউন্সিলরদের বিশেষ পর্যালোচনার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভোটমুখী বাংলায় এই কেন্দ্রের উন্নয়নের কাজ কতদূর এগোল, সেই রিপোর্টও এদিন নিতে পারেন তিনি।

​এদিনের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই ইস্যুতেই আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নালিশ জানানোর কথা তাঁদের। দিল্লির দরবারে নামার আগে নিজের খাসতালুকের তথ্য হাতে নিয়ে সংগঠনকে চাঙ্গা করাই তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য।

Related posts

‘বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে?’ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কমিশনকে তুলোধোনা মমতার, পরের শুনানি সোমবার

এবার কি ইমপিচমেন্টের মুখে মুখ্য নির্বাচন কমিশনার? রাহুল গান্ধীর প্রস্তাবে সায় মমতার, দিল্লিতে তুঙ্গে সংঘাত

‘জেতার পর মিষ্টি খাওয়াব, তবে দিল্লি কা লাড্ডু নয়!’ দিল্লিতে দাঁড়িয়ে ২০২৬-এর আগাম জয়ের হুঙ্কার মমতার, নস্যাৎ করলেন কংগ্রেস জোট