Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবার ভবানীপুরে প্রচারে নামছেন মমতা, নন্দীগ্রামে অভিষেক— জোরদার তৃণমূলের দ্বিমুখী কৌশল - NewsOnly24

রবিবার ভবানীপুরে প্রচারে নামছেন মমতা, নন্দীগ্রামে অভিষেক— জোরদার তৃণমূলের দ্বিমুখী কৌশল

আগামীকাল, রবিবার থেকেই নিজের কেন্দ্র ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত কর্মিসভায় উপস্থিত থাকবেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সভায় ভবানীপুর বিধানসভা এলাকার দলীয় কাউন্সিলর ও বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তৃণমূলনেত্রী।

এই বৈঠক থেকেই ভবানীপুরে নির্বাচনী প্রচারের রূপরেখা নির্ধারণ করা হবে। বিশেষ করে, আগামী সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা জেলায় প্রচারে যাওয়ার কথা রয়েছে। সেই সময়ে তাঁর অনুপস্থিতিতে কীভাবে ভবানীপুরে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, সেই দায়িত্ব ভাগ করে দেবেন তিনি।

এর আগেই গত বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দফতরে একটি প্রস্তুতি বৈঠক হয়। সেখানে এলাকার কাউন্সিলরদের উপস্থিতিতে প্রচারের কৌশল ও দায়িত্ব নির্ধারণ করা হয়। সূত্রের খবর, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কীভাবে লড়াই সাজাতে হবে, সেই দিকনির্দেশও দেওয়া হয়েছে।
‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’— এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে ঝড় তুলতে চাইছে শাসকদল।

অন্যদিকে, ভবানীপুরে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে নেমেছেন।

এদিকে তৃণমূলের প্রচার কৌশলে রয়েছে সমান্তরাল পরিকল্পনাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর সভার পাশাপাশি নন্দীগ্রামে কর্মিসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী ২৫ মার্চ নন্দীগ্রামে সভা করবেন তিনি।

ফলে ভবানীপুর ও নন্দীগ্রাম— দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে একসঙ্গে প্রচারের ঝাঁজ বাড়িয়ে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করতে চাইছে তৃণমূল।

Related posts

থামছে না বৃষ্টি! কলকাতায় ঝোড়ো হাওয়া-বজ্রপাত, উত্তরবঙ্গে ভারী বর্ষণের লাল সতর্কতা

২৩ মার্চ প্রকাশ অতিরিক্ত ভোটার তালিকা, বাদ পড়লে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ

“অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে বাংলায়”— কমিশন ও বিজেপিকে তোপ মমতার, ইস্তেহারের নাম ‘প্রতিজ্ঞা’