Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কমিশনের নথিতে ‘বিজেপির ছাপ’! মাঝরাতে তালিকা প্রকাশ ঘিরে তোপ মমতার - NewsOnly24

কমিশনের নথিতে ‘বিজেপির ছাপ’! মাঝরাতে তালিকা প্রকাশ ঘিরে তোপ মমতার

নির্বাচনের মুখে নতুন করে বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত একটি নথিতে বিজেপির স্ট্যাম্প ও চিহ্ন থাকার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই প্রসঙ্গে তিনি সরাসরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, “কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প, বিজেপির চিহ্ন! পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।”

এই ঘটনায় কমিশনের তরফে জানানো হয়েছে, এটি ছ’বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি এবং তা ‘ক্লারিক্যাল মিস্টেক’। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। তাঁর পাল্টা প্রশ্ন, “এটা ক্লারিক্যাল মিস্টেক, না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?”—যা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এখানেই থেমে থাকেননি মমতা। এসআইআরের তালিকা প্রকাশের সময় নিয়েও তীব্র আপত্তি জানান তিনি। সোমবার গভীর রাতে তালিকা প্রকাশ করা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “তালিকা বার করতে এত ভয় কেন? তা হলে কি তালিকায় স্বচ্ছতা নেই? বিচারকেরা ছ’দিন আগে কাজ শেষ করেছেন, তা হলে এত দেরি কেন?” পাশাপাশি তাঁর অভিযোগ, একতরফাভাবে কোনও বিশেষ রাজনৈতিক দলের নাম তালিকায় ঢোকানো হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনিক বদলি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অনৈতিকভাবে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। এমনকি নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে নিয়ে আসার ঘটনাকেও তিনি প্রশ্নের মুখে তোলেন।

সব মিলিয়ে, ভোটের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা, তালিকা প্রকাশের সময় এবং প্রশাসনিক বদলি—এই তিন ইস্যুকে সামনে এনে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Related posts

ছোট আঙারিয়া কাণ্ডে অভিযুক্ত তপন ঘোষই গড়বেতায় সিপিএম প্রার্থী, তৃতীয় তালিকায় নতুন বিতর্ক

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে বিশৃঙ্খলা, মধ্যরাতে এল তালিকা—ধোঁয়াশা কাটল না এখনও

আধিকারিক বদলি নিয়ে হাই কোর্টে প্রশ্নের ঝড়! ‘রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে?’—সওয়াল কল্যাণের