Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিবাদী বাগের প্রাচীন বাড়িকে গ্রাস করল ভয়াবহ আগুন - NewsOnly24

বিবাদী বাগের প্রাচীন বাড়িকে গ্রাস করল ভয়াবহ আগুন

কলকাতা: শনিবার ভোরে বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ।

স্থানীয় সূত্রে খবর, বাড়িটির তিন তলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়ে বাড়িটির চার তলায়। খবর দেওয়া হয় দমকলে। প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও একটি। মোট ছ’টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলে।

দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। তবে শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট