Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বারাণসী রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি গাড়ি - NewsOnly24

বারাণসী রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি গাড়ি

বারাণসী: আজ, শনিবার ভোরে উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০০টি টু-হুইলার।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, আগুনে গোটা পার্কিং এলাকা জ্বলছে এবং দমকল ও পুলিশ বিভাগ আগুন নেভানোর কাজ করছে। দমকলের ১২টি গাড়ি এবং রেলওয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় এক রেলকর্মী জানান, “আমি মাঝরাতে গাড়ি পার্ক করেছিলাম। রাত ১১টার দিকে একবার শর্ট সার্কিট হয়েছিল এবং সেটি ঠিক করা হয়েছিল। কিন্তু পরে এক যাত্রী জানায় যে বাইরে বড় আগুন লেগেছে। আমি তখনই বাইক সরিয়ে অন্য জায়গায় পার্ক করি। কিছুক্ষণের মধ্যেই পুরো পার্কিং এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।”

দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও