Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবারের বিভ্রাট কাটিয়ে ১৭ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা - NewsOnly24

রবিবারের বিভ্রাট কাটিয়ে ১৭ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা

কলকাতা: রবিবার দুপুর থেকে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে চলেইনি কোনও মেট্রো। অবশেষে প্রায় ১৭ ঘণ্টা পর, সোমবার সকালে, দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা ফের চালু হল।

রবিবার বাতিল করা হয়েছিল ৮০টি ট্রেন। যা কলকাতা মেট্রোর ইতিহাসে বেশ নজিরবিহীন ঘটনা। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই ঘটেছিল এই বিভ্রাট। কিন্তু সারা রাত কাজের পর ওই বিভ্রাট সামাল দেওয়া গিয়েছে। এর জেরে সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।

এ দিন সকাল থেকে অবশ্য স্বাভাবিক ছন্দেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। চালু আছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পরিষেবাও। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই ওই রুট এড়িয়ে যাচ্ছেন।

থার্ড রেলে বা রেকে বিভ্রাটের জেরে পরিষেবা ব্যাহত হওয়া মেট্রো রেলে নতুন কিছু নয়। কিন্তু এ ভাবে দীর্ঘক্ষণ একাংশে পরিষেবা বন্ধ থাকার ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। এই ঘটনায় মেট্রোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভূমিকাতেও মেট্রো রেলের জেনারেলের ম্যানেজার যারপরনাই ক্ষুব্ধ বলেই সূত্রের খবর।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট