Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে পড়ে গেল মিনি বাস, মৃত ৫, গুরুতর আহত ১৬ - NewsOnly24

জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে পড়ে গেল মিনি বাস, মৃত ৫, গুরুতর আহত ১৬

জম্মু-কাশ্মীরের ডোডায় গভীর খাদে গড়িয়ে পড়ল একটি মিনি বাস। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের, গুরুতর আহত ১৬ জন। আহতদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা।

মঙ্গলবার ডোডা-বারাথ রোডের পোঁডা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ২১ জন যাত্রী নিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয়।

জেলার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?