Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হিরণের সমর্থনে খড়গপুরে মিঠুনের রোড শো - NewsOnly24

হিরণের সমর্থনে খড়গপুরে মিঠুনের রোড শো

ডেস্ক: হিরণের সমর্থনে খড়গপুরে মিঠুনের রোড শো। মঙ্গলবার সকালে হুডখোলা গাড়িতে চেপে খড়গপুর সদরে নির্বানী প্রচারে মিঠুন। সঙ্গে প্রার্থী হিরণকে নিয়ে চলল রঙিন প্রচার। সুসজ্জিত গাড়িতে কোমর দোলাতেও এদিন দেখা গেল মিঠুনকে। 


এদিন বিজেপির বর্ণাঢ্য রোড শোয়ে মিঠুনকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। আবেগাপ্লুত মহাগুরু নিজেও। বললেন, ‘‘বাংলার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক।’’

আরও পড়ুন: দ্বিতীয় দফার মোতায়েন হচ্ছে ৮০০ কোম্পানি সেনা, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের


একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে আজ সেসব অতীত। পুরনো দলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছিলেন বহু আগেই। এরপর ভোটের মুখে এবার বিজেপিতে যোগ। ২৫ মার্চ থেকে পুরোদমে দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন মহাগুরু। জেলায়-জেলায় দলী প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। কাছ থেকে মহাগুরুকে দেখতে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি রীতিমতো ভিড় জমাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও