Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গোটা রাজ্যে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - NewsOnly24

গোটা রাজ্যে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

অবশেষে রাজ্যের সর্বত্র প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, উত্তরবঙ্গে আগেভাগে ঢোকার পর এ বার দক্ষিণবঙ্গেও মৌসুমি বায়ুর প্রবেশ সম্পূর্ণ।

ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুস্পষ্ট হবে বলে পূর্বাভাস। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে।

আজ ও আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার ও বুধবার মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে আগেই বর্ষা ঢুকেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যের প্রায় সব জেলায়।

Related posts

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের