Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন আরও প্রায় ১১ লক্ষ মহিলা - NewsOnly24

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন আরও প্রায় ১১ লক্ষ মহিলা

কলকাতা: সম্প্রতি শেষ হওয়া চলতি এপ্রিল মাসের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার আবেদন। তার মধ্যে প্রায় ১০ লক্ষ ৩৯ হাজার আবেদন অনুমোদন পেয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

নতুন আবেদনকারীরা প্রকল্পের আওতায় চলে এলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হতে চলেছে ১ কোটি ৯৮ লক্ষ। এই পর্যায়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, নদিয়া এবং হুগলি জেলার বেশি মহিলা আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে, ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নতুন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্য পাঠাবেন। এর ফলে এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৩ হাজার ২০০ কোটি টাকা।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃতীয়বার ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি উপভোক্তারা প্রতি মাসে ১ হাজার টাকা করে পান। অন্যরা পান ৫০০ টাকা করে।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও