Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত চালক, একাধিক মৃত্যুর আশঙ্কা - NewsOnly24

মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত চালক, একাধিক মৃত্যুর আশঙ্কা

মঙ্গলবার মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ১২ জন। মৃত্যু হয়েছে বাস চালকের। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা।

এ দিন সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার মধ্যে অপরদিকে বাসটি ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয় বাস চালকের। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রয়োজনে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে।

স্থানীয় সূত্রে খবর, বহরমপুর থেকে যাত্রী বোঝাই বাসটি জলঙ্গি যাচ্ছিল। কুয়াশার মধ্যেও বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। তার সামনে আর একটি যাত্রীবাহী বাস ডোমকল যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস রেষারেষি করতে গিয়েই বিপরীতমুখী লরির সঙ্গে সংঘর্ষ হয় একটি বাসের। দুর্ঘটনাগ্রস্ত ভিতরেই আটকে পড়েন বেশিরভাগে যাত্রী। মারাত্মকভাবে জখম হন একাধিক জন। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছোয় দৌলতাবাদ থানার পুলিশ।

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের