Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নেতাজি জন্মজয়ন্তীতে কেন্দ্রকে নিশানা মুখ্য়মন্ত্রীর - NewsOnly24

নেতাজি জন্মজয়ন্তীতে কেন্দ্রকে নিশানা মুখ্য়মন্ত্রীর

কলকাতা: সোমবার কলকাতার রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি”।

নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তো তুলে দিল, কীসের সম্মান? প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। দুর্ভাগ্যের বিষয় আজ নেই কোনো প্ল্যানিং। প্ল্যানিং কমিশনটাই তুলে দিয়েছেন। আমি তো কিছুই জানি না। আমাকে একটু বুঝিয়ে দেবেন, কেন তুলে দিলেন”?

এ দিনের মঞ্চ থেকে তিনি আরও বলেন, “শুধু ২৬ জানুয়ারি পতাকা তুলে মনে করলেই হবে না। স্বাধীন ভারতের ইতিহাসকে বিকৃত না করে, আসল ইতিহাসটা জানানো উচিত। যদি মানুষ এইটুকু বলার সুযোগ না পান তাহলে কি করে হবে? আজকের দিনে দেশ বড়ো অসহায়। বাংলাকে বাঁচিয়ে রেখেছি। ৩৬৫ দিন বাংলাকে কিছু না কিছু ফেস করতে হয়। আমরা লড়াই করে এসেছি। আমরা লড়তে পারি। অনেকে এজেন্সি এর ভয়ে পালিয়ে যায়। আমরা পালাই না। যত পারো এজেন্সি লাগাও। কিন্তু দেশ টাকে বিক্রি করে দিও না।”

নেতাজি জন্মজয়ন্তীতে আন্দামানে ২১টি বৃহত্তর দ্বীপের নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপের আজ কেউ নামকরণ করেননি। নেতাজি যখন আন্দামান গিয়েছিলেন তখনই নামকরণ হয়েছে”।

Related posts

ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক ভোটার তালিকা প্রকাশ, এপিক নম্বরেই মিলবে স্ট্যাটাস

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের