প্রথম পাতা খবর নিউ গড়িয়া-রুবি মেট্রোয় ট্রায়াল রান, ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু করার তোড়জোড়

নিউ গড়িয়া-রুবি মেট্রোয় ট্রায়াল রান, ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু করার তোড়জোড়

358 views
A+A-
Reset

কলকাতা: নিউ গড়িয়া-রুবি মেট্রোর ট্রায়াল রান হল শনিবার। রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের মধ্যেই চালু করা যাবে নিউ গড়িয়া-রুবি মেট্রোর প্রথম ধাপে ট্রেন চলাচল।

ট্রায়াল রানের জন্য নোয়াপাড়া থেকে আনা হয়েছিল নন এসি রেক। ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল সেটি। সকাল সাড়ে ১১টা নাগাদ নিউ গড়িয়া থেকে ট্রায়াল রান শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি বাঁধে। পরীক্ষামূলক ভাবে যাত্রার শুরুর কিছুক্ষণ পরে যান্ত্রিক গোলযোগের কারণে তীব্র শব্দ হয়। থেমে যায় মেট্রো। তড়িঘড়ি মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছুক্ষণ পর ফের রওনা দেয় নন-এসি মেট্রোর রেকটি। ট্রায়ালে সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার।

জানা গিয়েছে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি স্টেশন থাকছে। দূরত্ব ৫.৪ কিলোমিটার। এ দিনের ট্রায়াল রিপোর্ট পাঠানো হবে কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে। কমিশনার অফ রেলওয়ে নিরাপত্তা সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। তারপরই এই অংশে চালু হবে মেট্রো পরিষেবা।

তবে এই রুটটি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত। কিন্তু ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ ১ -এ। ডিসেম্বরের মধ্যেই পরিষেবা চালু করার যাবতীয় প্রস্তুতি সেরে রাখছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৫ দিন পর মিলল সমাধান সূত্র, অবরোধ প্রত্যাহার কুড়মিদের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.