প্রথম পাতা খবর নিশীথের কনভয় থেকেই হামলা হয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের

নিশীথের কনভয় থেকেই হামলা হয়েছিল, সিসিটিভি ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের

388 views
A+A-
Reset

কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বৃহস্পতিবার। এ বার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা। তার দাবি, নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই হয়েছিল হামলা।

সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, কনভয়ের পিছনে থাকা বাইক বাহিনী হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর।

তিনি অভিযোগ করেন, নিশীথ প্রামাণিক হঠাৎ করেই এই কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবেই এই কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এমন কাজ করার অধিকার কি নিশীথ প্রামাণিককে দিয়েছে দেশের সংবিধান? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি।

ঘটনায় প্রকাশ, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সিতাই-সহ একাধিক জায়গায় যাওয়ার কথা ছিল নিশীথের। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে সিতাইয়ের দিকে যাওয়ার সময় গোসানিমারিতে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের দিকে। তবে কর্মসূচি শেষ করে এলাকা ছাড়েন কেন্দ্রীয় মন্ত্রী। এই ঘটনায় নিশীথের হুঁশিয়ারি, “কেউ ইট ছুড়লে তাকে ফুল ছোড়া হবে না”।

অন্য দিকে, কনভয়ের ওপর বোমাবাজির কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। কনভয়ের পেছনে বাইকে থাকা লোকেরাই গন্ডগোলে জড়িয়ে পড়েন বলে জানান জেলার পুলিশ সুপার সুমিত কুমার।

আরও পড়ুন: এক ধাক্কায় পারদ পতন, শুক্রবার সকালে ১ ডিগ্রির নীচে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.