Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পর্যটক ঠাসা পাহাড়ে প্রবল বৃষ্টিতে ধসের আশঙ্কা, উত্তর সিকিমে পারমিট বাতিল - NewsOnly24

পর্যটক ঠাসা পাহাড়ে প্রবল বৃষ্টিতে ধসের আশঙ্কা, উত্তর সিকিমে পারমিট বাতিল

শিলিগুড়ি: পুজোর এই মরশুমে সিকিম পাহাড় পর্যটকে ঠাসা। এরই মধ্যে উত্তর সিকিমের একাধিক জায়গায় ধসে বহু রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কাও। এই অবস্থায় পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় রাস্তার উপর ধস নামে। জানা গিয়েছে, এর ফলে বন্ধ হয়ে যায় রাস্তা। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে উত্তর সিকিমের পারমিট বাতিল করার সিদ্ধান্ত সরকারের। এর পাশাপাশি বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে। বেশ কিছু জায়গায় রাতের বেলা গাড়ি চালানোর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে ধস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিকিম সরকার সূত্রে খবর। তবে এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রবিবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও শিলিগুড়িতে। বৃষ্টির জেরে সিকিমগামী জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। সোমবার আরও বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কায় ত্রস্ত পাহাড়। এই পরিস্থিতিতে সিকিমে একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমস্যা হলে দ্রুত ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন।

সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে তিস্তার পাহাড়ি এলাকায় জলস্তর বেড়েছে। সেচ দফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা ২০ নাগাদ নাগাদ সেবক সংলগ্ন কালিঝোড়া থেকে ২৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে এই মুহূর্তে তিস্তার পরিস্থিতি অতি স্বাভাবিক। কোনো সতর্কতা জারি নেই বলে সেচ দফতরের কন্ট্রোল রুম সূত্রে খবর।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে সমতা ফেরাল ভারত, শতরান শ্রেয়সের

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের